ধুনট (বগুড়া) প্রসংবাদদাতা: বগুড়ার ধুনট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ২টি ল্যাপটপ চুরি করে নিয়ে গেছে দূর্বৃত্তরা। ইউপি কার্যালয় সূত্রে জানা যায়, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে ২টি ল্যাপটপ ও প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে। অন্যান্য দিনের ন্যায় মঙ্গলবার পরিষদের কার্যক্রম শেষে প্রশাসনিক কর্মকর্তা কার্যালয়ে তালা দিয়ে রাখেন। পরিষদের বিধি অনুযায়ী মঙ্গলবার রাতে রতন কুমার ও নিরাঞ্জন কুমার নামে গ্রাম পুলিশ সদস্যদের পাহারার দায়িত্ব ছিল। কিন্ত ওই ২ গ্রাম পুলিশ রাতে পরিষদের কার্যালয়ে পাহারায় ছিলেন না। এ সুযোগে দূর্বৃত্তরা রাতের কোন এক সময় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢুকে ২টি ল্যাপটপ নিয়ে গেছে। এ সময় দূর্বৃত্তরা পরিষদের বেশকিছু প্রয়োজনীয় কাগজপত্র তছনছ করে।
ধুনট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী আকন্দ এ তথ্য নিশ্চিত করে বলেন, ২ গ্রাম পুলিশের দায়িত্বহীনতার কারণে পরিষদের কার্যালয়ে চুরি হয়েছে। এ কারণে ওই ২ গ্রাম পুলিশ সদস্যকে শোকজ করা হয়েছে। এ বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও থানা পুলিশকে জানানো হয়েছে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 
























