১০:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

ধুনটে যমুনা নদীতে ধরা পড়ল ১০৫ কেজির বাঘাইড় মাছ

বগুড়ার ধুনট উপজেলার যমুনা নদীতে জেলের বড়শিতে ধরা পড়েছে প্রায় ১০৫ কেজি ওজনের একটি বিশাল বাঘাইড় মাছ। মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের সহড়াবাড়ী এলাকার যমুনা নদীতে এই মাছটি ধরা পড়ে। বড় আকারের এই মাছের খবর ছড়িয়ে পড়লে নদীর ঘাটে স্থানীয় মানুষের ভীড় জমে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সহড়াবাড়ী গ্রামের মাঝি রঞ্জুন চৌধুরী প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও ছেলেকে সঙ্গে নিয়ে যমুনা নদীতে মাছ ধরতে যান। সকাল প্রায় সাড়ে ৯টার দিকে তাদের হাজারি বড়শিতে বড় আকৃতির একটি বাগাড় মাছ আটকা পড়ে। দীর্ঘ চেষ্টার পর তারা মাছটি নিয়ন্ত্রণে এনে সকাল ১০টার দিকে নদীর ঘাটে তুলতে সক্ষম হন।

এত বড় মাছ ধরা পড়ার খবর মুহূর্তেই আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। ফলে নদীর পাড়ে উৎসুক মানুষের ভিড় জমে যায়। স্থানীয়দের দেখানোর জন্য মাছটি প্রায় এক ঘণ্টা দড়ি দিয়ে পানির মধ্যে বেঁধে রাখা হয়।

পরে পাশের চুনিয়াপাড়া এলাকার কয়েকজন বাসিন্দা একত্র হয়ে মাছটি প্রায় ১ লাখ ১৮ হাজার টাকায় কিনে নেন। পরে মাছটি কেটে এলাকাবাসীর মধ্যে ভাগ করে দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা মাওলানা মাহমুদুল হাসান বলেন, যমুনা নদীতে এত বড় বাগাড় মাছ খুব কমই দেখা যায়। খবর পেয়ে অনেকেই নদীর ঘাটে এসে মাছটি দেখেছেন।

স্থানীয় চিকিৎসক ডা. রেজাউল করিম মণ্ডল জানান, দীর্ঘদিন পর যমুনা নদীতে এত বড় মাছ ধরা পড়ার খবর এলাকায় বেশ আলোচনার জন্ম দিয়েছে।

মাছটির ক্রেতাদের একজন হাবিজার রহমান বলেন, এমন বড় মাছ সচরাচর পাওয়া যায় না। তাই কয়েকজন মিলে মাছটি কিনে এলাকার মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধুনটে যমুনা নদীতে ধরা পড়ল ১০৫ কেজির বাঘাইড় মাছ

Update Time : ০৮:৪৩:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬