১০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

ধুনটে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে জাবেদ মোল্লা (৫০) নামের এক ব্যক্তির সম্পূর্ণ বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। গত সোমবার (৯ মার্চ) রাত প্রায় ২টার দিকে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আনারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, আনারপুর গ্রামের মৃত খোদাবক্স মোল্লার ছেলে জাবেদ মোল্লার বাড়িতে গভীর রাতে হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।

‎খবর পেয়ে ধুনট ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে আগুনের তীব্রতায় ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, ধান-চালসহ নগদ অর্থ পুড়ে যায়।

‎ক্ষতিগ্রস্ত জাবেদ মোল্লা জানান, সোমবার রাতে মেয়ে ও জামাই বিদেশ থেকে দেশে ফেরায় তাদের আনতে রাত ১০টার দিকে পরিবারের সবাই ঢাকার বিমানবন্দরে যান। পরে গভীর রাতে খবর পান যে তাদের বাড়িতে আগুন লেগেছে। দ্রুত ফিরে এসে দেখেন পুরো বাড়ি আগুনে পুড়ে গেছে। তিনি জানান, মেয়ের জামাইয়ের বিদেশ থেকে পাঠানো টাকা ঘরেই রাখা ছিল। সেই টাকা, আসবাবপত্র, প্রয়োজনীয় মালামাল এবং গোয়াল ঘরে থাকা তার জীবিকা নির্বাহের একমাত্র সম্বল ব্যাটারিচালিত অটোরিকশাসহ সবকিছু আগুনে পুড়ে গেছে।

‎তিনি দাবি করেন, অগ্নিকাণ্ডে তার কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।

‎ধুনট ফায়ার সার্ভিসের টিম লিডার হামিদুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

‎এদিকে সর্বস্ব হারিয়ে বর্তমানে পরিবারসহ খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন জাবেদ মোল্লা। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে স্থানীয়রা দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধুনটে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

Update Time : ০৮:১৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬