০৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া জেলার ধুনট উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পর্যায়ের আলেম ও শিক্ষকদের সম্মানে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া জেলা জামায়াতে ইসলামীর আমীর নেতা অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল হক সরকার বলেন, বর্তমান সরকার বিভিন্ন কৌশলে আওয়ামী লীগকে পুনরায় প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। তিনি বলেন, দেশের জনগণ গণতন্ত্র, ন্যায়বিচার ও সুশাসন প্রত্যাশা করে। জনগণের মতামত ও অধিকারকে গুরুত্ব দিয়ে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক রাজনৈতিক পরিবেশ তৈরি করা সময়ের দাবি।

‎তিনি আরও বলেন, দেশের স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য সকল রাজনৈতিক দল ও মতের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। এজন্য সরকারকে জনগণের প্রত্যাশা অনুযায়ী ন্যায়ভিত্তিক ও স্বচ্ছ রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে হবে।

‎ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সহকারী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি আব্দুল ওহাবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মোঃ আব্দুল বাছেদ।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা কর্মপরিষদের সদস্য ও ধুনট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল করিম, ধুনট উপজেলা আলেম পরিষদের সভাপতি মাওলানা মোঃ জহুরুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর টি এম রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাহমুদ আলম এবং কর্মপরিষদের সদস্য খলিলুর রহমানসহ স্থানীয় আলেম, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ১২টি জরুরি নির্দেশনা দিলো সরকার

ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Update Time : ০৫:৪৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬