১২:৪০ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

ধুনট থেকে চুরি হওয়া ২৭০ মণ ভারতীয় চাল উদ্ধার

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার ধুনট থেকে চুরি হওয়া ২৭০ মণ চাল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ মার্চ) রাত ১টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার চিকাশী ইউনিয়নের বড়চাপড়া ও গোসাইবাড়ি ইউনিয়নের পূর্ব গুয়াডহুড়ী গ্রামে পৃথক দুটি অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়। পরে সেগুলো জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি হিলি সীমান্ত থেকে ট্রাকযোগে ২৬ কেজি ওজনের ৪২০ বস্তা ইন্ডিয়ান হোয়াইট গোল্ড সিল্কি সোর্টেক্স চাল নিয়ে বগুড়ার উদ্দেশে রওনা হয়। ২৬ ফেব্রুয়ারি রাতে ট্রাকের চালক হারুন মিয়া ট্রাকসহ নিখোঁজ হন বলে মালিকপক্ষ আজাদ গ্রুপ দাবি করে। চালকের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেলে কোম্পানির লোকজন খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর থানার এসআই মেহেদী হাসানের নেতৃত্বে এবং ধুনট থানার উপ-পরিদর্শক ওসমান গণি, এএসআই নায়েব উল্লাহ ও বেলাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলার চিকাশী ইউনিয়নের বড়চাপড়া গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে পোশাক শ্রমিক সুরুজ মিয়ার বসতঘর থেকে ৩৪০ বস্তা চাল উদ্ধার করা হয়। এছাড়া গোসাইবাড়ি ইউনিয়নের পূর্ব গুয়াডহুড়ী গ্রামের মৃত আব্দুল মান্নান মণ্ডলের ছেলে মইনুল মণ্ডলের বসতঘর থেকে আরও ৮০ বস্তা চাল উদ্ধার করা হয়। পৃথক দুটি স্থান থেকে মোট ৪২০ বস্তা চাল উদ্ধার করা হয়, যার ওজন প্রায় ২৭০ মণের বেশি।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এটি সদর থানার ঘটনা। গতকাল সদর থানার একটি টিম এসেছিল। আমরা তাদের সহযোগিতা করেছি। তারা চাল উদ্ধার করে নিয়ে গেছে।

বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। জড়িতরা পলাতক রয়েছেন। চালগুলো জব্দ করে বগুড়া পুলিশ লাইন্সে রাখা হয়েছে। চালের প্রকৃত মালিককে জানানো হয়েছে। তিনি আগামীকাল এসে মামলা করবেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ধুনট থেকে চুরি হওয়া ২৭০ মণ ভারতীয় চাল উদ্ধার

Update Time : ১০:২৬:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬