১২:০৮ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

ধুনটে উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তার বাসায় স্বর্ণালংকার ও টাকা চুরি

ধুনট (বগুড়া) সংবাদদাতা: বগুড়ার ধুনট শহরের সরকারি খাদ্যগুদাম এলাকায় উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তার ভাড়া বাসা থেকে স্বর্ণালংকার ও টাকা চুরি হয়েছে। আজ মঙ্গলবার (৩ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টার মধ্যে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ধুনট শহরের খাদ্যগুদাম এলাকায় আবুল কালাম আজাদ নামে এক শিক্ষকের বাসার তৃতীয় তলায় ভাড়া থাকেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। অন্যান্য দিনের মত তিনি আজ মঙ্গলবার (৩ মার্চ) সকাল ৯টার দিকে বাসা তালা দিয়ে কর্মস্থলে যান। এরপর দুপুর ১টার দিকে তিনি কর্মস্থল থেকে বাসায় ফিরে দেখেন তার ঘরের দরজা খোলা ও বাসার ভেতরের বিভিন্ন সামগ্রী এলোমেলো পড়ে আছে।

এরপর খোঁজ করে দেখেন বাক্সের ভেতর থেকে আড়াই ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ ৫ হাজার টাকা নিয়ে গেছে দুর্বৃত্ত। তবে ওই দুর্বৃত্ত নিজেকে শিক্ষা কর্মকর্তার আত্মীয় পরিচয় দিয়ে বাসার প্রধান গেট দিয়ে ঢুকে তিন তলায় ওঠে।

এ ঘটনায় উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ধুনট থানার এসআই মোস্তাফিজ আলম বলেন, অভিযোগ পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অপরাধীকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ধুনটে উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তার বাসায় স্বর্ণালংকার ও টাকা চুরি

Update Time : ০৯:৪৩:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬