০২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়ার আসনে প্রার্থী বাদশা

শেরপুর ডেস্ক: বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ (সদর) আসন থেকে উপনির্বাচনে দলের প্রার্থী করা হয়েছে বগুড়া জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশাকে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সইকৃত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসন থেকে সোয়া লক্ষাধিক ভোট বেশি পেয়ে বিএনপি’র চেয়ারম্যান তারেক নির্বাচিত হন। তবে গত ১৬ ফেব্রুয়ারি বগুড়ার আসনটি ছেড়ে দিয়ে নির্বাচন কমিশনে চিঠি দেন তিনি। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার আসনটিসহ ঢাকা-১৭ আসনেও প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। আইন অনুযায়ী, একজন ব্যক্তি সর্বোচ্চ তিনটি আসন থেকে নির্বাচনে অংশ নিতে পারেন। তবে বিজয়ী হলে তিনি কেবল একটি আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারেন। বাকিগুলো ছেড়ে দিতে হয়। সেই নিয়ম অনুযায়ী উপনির্বাচনের আয়োজন করে নির্বাচন কমিশন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়ার আসনে প্রার্থী বাদশা

Update Time : ০৮:৩৩:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬