১২:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ধুনটে পুলিশের নির্বাচনী ব্রিফিং

এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ ‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ধুনটে পুলিশের নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। ‎বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ধুনট সরকারি ডিগ্রি কলেজ মাঠে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট সার্কেল) সজীব শাহরীন।

ধুনট থানার সেকেন্ড অফিসার (এসআই) মোস্তাফিজ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাজশাহী রেঞ্জ নৌ পুলিশের অফিসার খন্দকার শফিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক নুরুজ্জামান এবং ধুনট উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ আমেনা আক্তার।

‎প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীন বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। নির্বাচনকে ঘিরে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা, ভীতি বা অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে আমরা সর্বদা সতর্ক রয়েছি। জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং একটি নিরাপদ পরিবেশ সৃষ্টি করা আমাদের প্রধান লক্ষ্য।”
‎তিনি আরও বলেন, “নির্বাচনী দায়িত্ব পালনের সময় সকল সদস্যকে সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করতে হবে। কোনো প্রকার পক্ষপাতিত্ব বা অনিয়ম বরদাশত করা হবে না। নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, আনসার ও অন্যান্য বাহিনীর সদস্যদের সমন্বিতভাবে কাজ করতে হবে।”

‎তিনি সংশ্লিষ্ট সকলকে পেশাদার আচরণ বজায় রাখা, শৃঙ্খলা অনুসরণ এবং জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য উৎসাহিত করেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ধুনটে পুলিশের নির্বাচনী ব্রিফিং

Update Time : ১২:৪৬:১০ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬