এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ”মানবিক চেতনা জাগ্রত করাই আমাদের লক্ষ্য”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার ধুনটে শাহ জালাল স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক সুধী সংবর্ধনা, কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক বিতরণ ও দুস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ছাতিয়ানী রোকেয়া ওবায়দুল হক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ৩৪ তম সংবর্ধনা ও চেক বিতরণ পর্ব অনুষ্ঠিত হয়। এবছর ৭ম ও ৪র্থ শ্রেণির মোট ৩২ জন কৃতি শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। এছাড়া, ৫ জন দক্ষ প্রতিষ্ঠান প্রধানকে সংবর্ধনা দেওয়া হয়।
ফাউন্ডেশনের সচিব আল ইমরান মুকুল ও প্রচার সম্পাদক টি.এম. সোহাগ হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুহুল আমীন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের (অবঃ) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, আনোয়ারুল হক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম ফেরদৌস, শ্রী নিখিল চন্দ্র সরকার, রেজাউল করিম, শফিকুল ইসলাম, প্রভাষক জহুরুল ইসলাম, প্রভাষক সেলিম রেজা, নুরুল আমীন চাঁন, শফিকুল ইসলাম তালুকদার, আতিকুল ইসলাম খোকন, নাসির উদ্দিন সহ অত্র অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ ধরনের আয়োজন সমাজে মানবিকতার চেতনা ছড়িয়ে দেয় এবং শিক্ষার্থীদের এগিয়ে যেতে আরও উৎসাহিত করে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 


























