এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলায় শৈলমাড়ী আস-সুন্নাহ একাডেমির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) দুপুর ২টায় একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
দ্বীনি শিক্ষার আধুনিক রূপায়ণ এবং ছেলে-মেয়েদের জন্য সঠিক ও নির্ভরযোগ্য দ্বীনি ইলম শিক্ষার লক্ষ্যে প্রতিষ্ঠিত এ একাডেমিটি ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলনোথড় রোডে, এলাহী কবরের উত্তর পাশে শৈলমাড়ী এলাকায় অবস্থিত।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট কওমী ওলামা পরিষদের সভাপতি ও শ্যামবাড়ী দারুল হুদা কওমী মাদ্রাসার মুহতামিম কে. এম. সুলতান মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আরিফুল্লাহ, মাওলানা মাসুদুর রহমান সুমন, মাওলানা আতিকুর রহমান, মাওলানা মাসউদুর রহমান, মাওলানা আসদুজ্জামান নূর, মাওলানা রবিউল ইসলাম রবি, মাওলানা হেলাল উদ্দিন সাইফী এবং মাওলানা ফরহাদুজ্জামান।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসার ওলামায়ে কেরাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শৈলমাড়ী আস-সুন্নাহ একাডেমি এলাকায় দ্বীনি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আদর্শ নাগরিক গঠনে সহায়ক হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 


























