০৭:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

তারেক রহমানের বগুড়া আগমন উপলক্ষে ধুনট উপজেলা বিএনপির প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ ‎আগামী ১১ জানুয়ারি বগুড়া সফরে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর আগমনকে কেন্দ্র করে বগুড়ার ধুনট উপজেলা বিএনপির পক্ষ থেকে দলীয় প্রস্তুতি জোরদার করা হয়েছে।

‎এ উপলক্ষে বুধবার (৭ জানুয়ারি) দুপুরে ধুনট উপজেলা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং বগুড়া জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি, ধুনট উপজেলা বিএনপির সভাপতি ও ধুনট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন।

সভায় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সদস্য ও ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মুনসুর আহমেদ পাশা, ধুনট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব রহমান চঞ্চল, উপজেলা বিএনপির সিনিয়র সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক জিএস মঞ্জিল হক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, পৌর যুবদলের সভাপতি আলহাজ্ব শামীম খান, উপজেলা শ্রমিক দলের সভাপতি বনি আমিন, উপজেলা যুবদলের নেতা মোহাম্মদ আলী জন ও বিপুল হাসান, পৌর যুবদলের আহ্বায়ক ইয়াকুব আলী, উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী জিন্নাহুর রহমান রাকিব ও সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুল আল মামুন, উপজেলা কৃষক দলের নেতা এস. এম. রানা, পৌর শ্রমিক দলের সভাপতি দুলাল মিয়া এবং সাধারণ সম্পাদক আব্দুল মজিদসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
‎সভায় বক্তারা তারেক রহমানের বগুড়া আগমনকে সফল ও সুশৃঙ্খল করতে সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরে দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ এবং দলের সফলতা কামনা করা হয়।

‎সভা শেষে আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন বলেন, “তারেক রহমানের আগমনকে ঘিরে দলীয় কার্যক্রম আরও বেগবান করা হয়েছে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সকল কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীরা মাঠে সক্রিয় রয়েছেন।”

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের বগুড়া আগমন উপলক্ষে ধুনট উপজেলা বিএনপির প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল

Update Time : ০৫:৪৮:০২ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬