০৮:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

ধুনটে ‘ডেভিল হান্ট’ ফেজ-২ অভিযানে ইউনিয়ন আ’লীগের আহ্বায়ক গ্রেপ্তার

‎এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনটে ‘ডেভিল হান্ট’ ফেজ-২ পুলিশের অভিযানে মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় এক ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ককে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মো. মনিরুজ্জামান (৪৭)। তিনি ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের শেহলিয়াবাড়ী গ্রামের মৃত বাহাজ উদ্দিন শেখের ছেলে এবং গোপালনগর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক।

‎পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (৩ জানুয়ারি) রাতে ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওসমান গণির ও এসআই মোঃ হায়দার আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের বাঁশপাতা গ্রামের নূরজ্জামান শেখের ছেলে যুবদল নেতা রাজু আহম্মেদ বাদী হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এফআইআর নম্বর ৭ এবং জিআর নম্বর ২২৭। ওই মামলায় ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়। মামলায় মনিরুজ্জামানের বিরুদ্ধে মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের অভিযোগ আনা হয়েছে।

‎পুলিশ জানায়, মামলার ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে রবিবার সকালে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধুনটে ‘ডেভিল হান্ট’ ফেজ-২ অভিযানে ইউনিয়ন আ’লীগের আহ্বায়ক গ্রেপ্তার

Update Time : ০১:২৪:৪০ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬