১২:৪২ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

ধুনটে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত ৮

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ ‎বগুড়ার ধুনট উপজেলায় জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের মারপিটে নারীসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। রবিবার (২১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চিকাশী ইউনিয়নের ছোট চিকাশী গ্রামে এ ঘটনা ঘটে।

‎আহতরা হলেন” ছোট চিকাশী গ্রামের মোজাম্মেল হক (৬০), আলম (৪৫), হানিফ (৬৫), তাহেরুল ইসলাম (৩৬), শাকিল হাসান (২৬), বেলাল হোসেন (৫২) ও মোছা. রোকেয়া খাতুন (৫৫)। এছাড়াও গুরুতর আহত হন গোলাম রব্বানী (৫৫)।

‎থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, ছোট চিকাশী গ্রামের চাঁন মিয়ার ছেলে ফারুক হোসেন (৩৬)-এর বড় চাচা গোলাম রব্বানীর পৈত্রিক ও দখলীয় জমিতে প্রতিবেশী গজারিয়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে আসাদুজ্জামান টিক্কা ও তার সহযোগীরা জোরপূর্বক হালচাষ করে দখলের চেষ্টা করেন।
‎এতে বাধা দিতে রবিবার দুপুরে গোলাম রব্বানী নিজ জমিতে গেলে আসাদুজ্জামান টিক্কা (৪৮), আয়নাল হক (৫৫), লাদেন (২৮), জামিল (৩২), সনজিব (২৬), রাশেদ (২৮), মোখলেছুর রহমান (৪৮), ইদ্রিস আলী (৬০), আসাদুল ইসলাম (২৮)সহ আরও বেশ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে তার ওপর হামলা চালায়। হামলায় গোলাম রব্বানীসহ তার লোকজন গুরুতরভাবে আহত হন।

‎পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত গোলাম রব্বানী, মোজাম্মেল হক, আলম ও হানিফকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
‎এ ঘটনায় ফারুক হোসেন রবিবার রাতে আসাদুজ্জামান টিক্কাসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০–২৫ জনকে আসামি করে ধুনট থানায় একটি এজাহার দায়ের করেন।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধে মারপিটের বিষয়ে একটি এজাহার গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ধুনটে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত ৮

Update Time : ০৫:০৯:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫