১২:৪১ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

ধুনটে শিশু ধর্ষণচেষ্টা মামলায় ৬৬ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

‎এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনটে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার গোপালনগর চকমেহেদী গ্রামের বাসিন্দা জাবেদ শেখ (৬৬)।

‎থানা সূত্রে জানা যায়, গত শনিবার (২০ ডিসেম্বর) রাত ২ টার দিকে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে গত শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে ধুনট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

‎মামলার এজাহার সূত্রে জানা যায়, গত (১৭ ডিসেম্বর) আনুমানিক সকাল ১০টার দিকে চকমেহেদী পশ্চিম চর এলাকায় কৃষিজমিতে ভুট্টার ক্ষেতে কাজ করছিলেন শিশুটির বাবা। এ সময় শিশুটি বাবার কাছে যাওয়ার পথে অভিযুক্ত ব্যক্তি টমেটো দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে পাশের একটি টমেটোর ক্ষেতে নিয়ে যায় এবং সেখানে অসৎ উদ্দেশ্যে আচরণ করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন বিষয়টি টের পায়।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, ভুক্তভোগী শিশুটির ২২ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি গ্রেপ্তারকৃত আসামিকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ধুনটে শিশু ধর্ষণচেষ্টা মামলায় ৬৬ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

Update Time : ০৩:৩৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫