০৬:২০ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

বগুড়ায় অবৈধ ২৭ বোতল ফেনসিডিলসহ ৩ জন গ্রেপ্তার

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার নিশিন্দারা খাঁ পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ২৭ বোতল ফেনসিডিলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব–১২। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় এ অভিযান পরিচালিত হয় বলে র‌্যাব সূত্রে জানা গেছে।

‎র‌্যাব জানায়, চারমাথা মোড় এলাকা দিয়ে মোটরসাইকেলে করে কিছু ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল বহন করছে, এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২, বগুড়ার সিপিএসসি দলের একটি আভিযানিক দল অধিনায়ক এর দিকনির্দেশনায় ও র‌্যাব সদর দপ্তরের ইন্টেলিজেন্স উইং-এর সহযোগিতায় নিশিন্দারা খাঁ পাড়া এলাকায় পবনা বাড়ী নুরুল উলুম রহমানিয়া মাদ্রাসার পাশে নির্মাণাধীন একটি ভবনে অভিযান চালায়।

‎অভিযানে গ্রেফতার হলেন, আরিফুল ইসলাম তুহিন (৩১), পিতা মোঃ সাইফুল ইসলাম, সাং বেলভুজা, শিবগঞ্জ, বগুড়া (বর্তমান ঠিকানা জয়পুরপাড়া, পশ্চিমপাড়া)।

‎আবু নাসের শেখ হৃদয় (২৮), পিতা আব্দুল গফুর শেখ, সাং হাকির মোড়, ১নং ওয়ার্ড।

‎ হাসিব শেখ (২৪), পিতা মোঃ খোকা শেখ, সাং নিশিন্দারা পূর্ব খাঁ পাড়া, বগুড়া।

‎তাদের কাছ থেকে ২৭ বোতল ফেনসিডিল, ফেনসিডিল পরিবহনে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন একটি Discover 125 মোটরসাইকেল, ২টি স্মার্টফোন, ২টি বাটন ফোন, ৬টি সিমকার্ড এবং ৩,৭৪০ টাকা জব্দ করা হয়।

‎গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বগুড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বগুড়ায় অবৈধ ২৭ বোতল ফেনসিডিলসহ ৩ জন গ্রেপ্তার

Update Time : ০৫:১১:০২ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫