১২:৪১ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

ধুনটে আদালতের নোটিশ দিতে গিয়ে গ্রাম পুলিশ মারধরের শিকার

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ ‎বগুড়ার ধুনটে উচ্চ আদালতের জারিকৃত মামলার নোটিশ দিতে গিয়ে মারধরের শিকার হয়েছেন আতিকুর রহমান (গ্রাম পুলিশ)। তিনি কালেরপাড়া ইউনিয়নের হেউটনগর কদলাপাড়া গ্রামের মৃত আবু কালামের ছেলে এবং ইউনিয়নের ১নং ওয়ার্ডের মহল্লাদার হিসেবে দায়িত্ব পালন করছেন। সোমবার সকালে এ ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, হেউটনগর খাজার মোড় এলাকার আব্দুল মজিদের ছেলে শামীম রহমানের দায়ের করা এনজিআর ৫৩/২০২৫ (ধুনট) মামলার নোটিশ জারি করে উচ্চ আদালত। মামলার বিবাদী হেউটনগর কদলাপাড়া এলাকার মৃত আবুল কালামের ছেলে রাশেদ রানা ও রাসেল আহম্মদ।

‎ঘটনার দিন গ্রাম পুলিশ আতিকুর রহমান মামলার নোটিশটি বাদী শামীম রহমানের বাড়িতে নিয়ে যান। কিন্তু তিনি বাড়িতে না থাকায় নোটিশটি তার বাবা আব্দুল মজিদকে দিতে চাইলে তিনি তা গ্রহণে অস্বীকৃতি জানান। পরে নিয়ম অনুযায়ী আতিকুর রহমান বাড়ির দেয়ালে নোটিশটি টাঙিয়ে ছবি তোলেন। এ সময় আব্দুল মজিদ, জামিলা বেগম ও বিউটি খাতুন একযোগে তাকে আকস্মিকভাবে মারধর করেন এবং তার ডিউটিরত পোশাক ছিঁড়ে ফেলেন। পরে স্থানীয়রা এসে আতিকুরকে উদ্ধার করে ইউনিয়ন পরিষদে নিয়ে যায়।

‎ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন শিপন বলেন, “ঘটনাটি দুঃখজনক। অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতিলতা বর্মন জানান, “বিষয়টি অবগত আছি। ভুক্তভোগী আইনি সহায়তার জন্য থানায় গেছেন।”

‎ধুনট থানার ডিউটি অফিসার এএসআই দিপীকা দাস বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ জমা হয়েছে।”

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ধুনটে আদালতের নোটিশ দিতে গিয়ে গ্রাম পুলিশ মারধরের শিকার

Update Time : ০৬:৪০:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫