০৬:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

গাড়িতে আগুন ও ককটেল নিক্ষেপকারীকে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের

শেরপুর নিউজ ডেস্ক: যারা ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগ করবে তাদের ওপর গুলির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। রোববার বিকালে বেতার বার্তায় পুলিশ সদস্যদের তিনি এমন নির্দেশনা দেন। ডিএমপির ক্রাইম বিভাগের কয়েকজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, তিনি ওয়্যারলেসে বলেছেন যে কেউ বাসে আগুন দিলে, ককটেল মেরে জীবনহানির চেষ্টা করলে তাকে গুলি করতে। এটা পুলিশের আইনেই বলা আছে।

গত ১৩ নভেম্বর শেখ হাসিনাসহ তিনজন আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের দিন ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি দিয়েছিল। এর তিনদিন আগে থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল হামলা ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে আসছে। সোমবার রায়কে কেন্দ্র করে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ। এই কর্মসূচি ঘিরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাসে-ট্রেনে আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে আসছে।

ডিএমপির ক্রাইম বিভাগের চারজন কর্মকর্তা জানান, বেতার বার্তায় মেসেজটা ছিল- যদি কেউ পুলিশের ওপর ককটেল মেরে মোটরসাইকেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে যেন গুলি করে হলেও তাকে থামানো যায়। যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে মাঠ পর্যায়ের পুলিশেরও নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে।

ডিএমপির এক কর্মকর্তা জানান, দণ্ডবিধির ৯৬ ধারায় বলা হয়েছে, ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে কৃত কোনকিছুই অপরাধ নহে।

গত সপ্তাহে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলি করে হত্যার নির্দেশ দিয়েছিলেন। এ নিয়ে সমালোচনা সৃষ্টি হয়।

এর পরদিন আইন ও সালিশ কেন্দ্র (আসক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিএমপি কমিশনারের এই সিদ্ধান্তে উদ্বেগ জানায়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গাড়িতে আগুন ও ককটেল নিক্ষেপকারীকে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের

Update Time : ০৫:১০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫