০৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্ক থেকে কাজ করার নির্দেশ আইজিপির

শেরপুর নিউজ ডেস্ক: মাঠপর্যায়ের কর্মকর্তাদের আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আইনশৃঙ্খলা সংক্রান্ত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা বলেন।

সভায় পুলিশপ্রধান উপস্থিত কর্মকর্তাদের পেশাদারত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এসময় চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

উপস্থিত কর্মকর্তারা তাদের নিজ নিজ এলাকার পরিস্থিতি তুলে ধরেন এবং নির্বাচনের সময় সার্বিক পরিস্থিতি নির্বিঘ্ন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা নির্ধারণ করেন।

সভায় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান মো. গোলাম রসুল, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস. এন. মো. নজরুল ইসলাম; অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স ও প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী; ডিএমপির ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. জিললুর রহমানসহ ডিএমপির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্ক থেকে কাজ করার নির্দেশ আইজিপির

Update Time : ০৪:২৯:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫