১২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

বগুড়ার জমজম ইসলামিয়া হসপিটালে সিলগালা সরঞ্জাম জব্দ

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়া শহরের ঠনঠনিয়াস্থ জমজম ইসলামিয়া হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে সিলগালা করা হয়েছে। অভিযান চলাকালে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী পালিয়ে সাময়িক রক্ষা পেলেও হসপিটালের সরঞ্জাম জব্দ করে হসপিটালের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।

বগুড়ার বেশকিছু বেসরকারি ক্লিনিক ও ডায়াগোনেস্টিক সেন্টার কর্তৃপক্ষ সাধারণ রোগী ও তাদের স্বজনদের সাথে প্রতারণা করছে এমন অভিযোগ দীর্ঘদিনের। নানা অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার (২৪ জুন) সেনাবাহিনীর সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে হসপিটালের মালিক পক্ষ কৌশলে পালিয়ে যায়। পরে তাকে না পেয়ে হাসপাতালের সরঞ্জাম জব্দ করে হাসপিটাল সিলগালা করা হয়। অভিযানে সেনাবাহিনীর লেফটেন্যান্ট আল ফাহাদ সহায়তা প্রদান করেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রশিদুল ইসলাম জানান, ওই হসপিটালের বৈধ কোন কাগজপত্র নেই এবং অভিজ্ঞ কোন চিকিৎসক নেই। প্রতিষ্ঠানের সাইন বোর্ডে যেসব ডাক্তারের নাম দেওয়া আছে তারা সেখানে চিকিৎসা দেন না। পর্যাপ্ত সেবা দেওয়ার মতো কোন পরিবেশ নেই। তাছাড়া হসপিটালের ফ্রিজে মাংসের সাথে ওষুধ রাখা হয়েছে।

মালিকসহ হসপিটালের সকলে পালিয়ে যাওয়ায় কারো বিরুদ্ধে তাৎক্ষণিক কোন ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে নিয়মিত মামলা দায়ের করা হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

অবৈধ অস্ত্র উদ্ধারে ডিসিদের তৎপর হওয়ার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বগুড়ার জমজম ইসলামিয়া হসপিটালে সিলগালা সরঞ্জাম জব্দ

Update Time : ০৭:২৫:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫