০২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

বগুড়ায় মেয়াদোত্তীর্ণ আড়াই টন মসলা উদ্ধার: ৫ লাখ টাকা জরিমানা

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া শহরের রাজাবাজারে অভিযান চালিয়ে প্রায় আড়াই টন মেয়াদোত্তীর্ণ মসলা উদ্ধার করেছে সেনাবাহিনী। সোমবার (২৩ জুন) বেলা ১১টার দিকে পরিচালিত এ অভিযানে জাহাঙ্গীর স্টোরের গুদাম থেকে দারুচিনি, জিরা, সাদা এলাচ, কালো এলাচ, তকমা ও কিসমিসসহ বিভিন্ন ধরনের ২ হাজার ৬০০ কেজি মসলা জব্দ করা হয়। এসব মসলার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।

মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের দায়ে জাহাঙ্গীর স্টোরের কাছ থেকে ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এ জরিমানা আরোপ করা হয়।

অভিযানটি পরিচালনা করেন বগুড়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। তাঁর সঙ্গে ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান এবং বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট ফাহাদ।

নির্বাহি ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। উদ্ধারকৃত মসলাগুলো দীর্ঘদিন ধরে গুদামে মেয়াদোত্তীর্ণ অবস্থায় রাখা ছিল। এগুলো জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। তাই এগুলো জনসম্মুখে ধ্বংস করা হবে।’

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় মেয়াদোত্তীর্ণ আড়াই টন মসলা উদ্ধার: ৫ লাখ টাকা জরিমানা

Update Time : ০৩:৪৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫