০৬:২৬ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

ধুনটে স্ত্রী হত্যা মামলায় স্বামী চার দিনের রিমান্ডে

ধুনট (বগুড়া) সংবাদদাতা: ধুনট উপজেলায় শ্বশুর-শাশুড়ি ঈদ উপহার না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে স্ত্রীকে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগে করা মামলায় স্বামী সাগর মিয়াকে চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সাগর মিয়া উপজেলার সাগাটিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। গত বৃহস্পতিবার দুপুরে ধুনট পৌরসভা কার্যালয় এলাকা থেকে সাগর মিয়াকে গ্রেফতার করে পরের দিন শুক্রবার দুপুর ২টায় সাত দিনের রিমান্ড আবেদন করে তাকে থানা থেকে বগুড়া আদালতে পাঠানো হয়।

আদালত শুনানি শেষে সাগর মিয়ার চার দিনের রিমান্ড মঞ্জুর করে থানায় পুলিশের হেফাজতে দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, গৃহবধূর মৃত্যুর রহস্য উন্মোচনের জন্য সাগরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রিমান্ড শেসে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে। এ মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ধুনটে স্ত্রী হত্যা মামলায় স্বামী চার দিনের রিমান্ডে

Update Time : ০৭:২৪:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫