০২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

ধুনটে ভ্রাম্যমাণ আদালতে তিন মাদকসেবীর কারাদন্ড

ধুনট (বগুড়া) সংবাদদাতা: বগুড়ার ধুনট উপজেলা পরিষদ চত্বরে মাদক সেবন, প্রয়োগ ও ব্যবহারের অপরাধে তিন মাদকসেবীর তিন মাস বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২১ জুন) দুপুরে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিছিল এ দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলো-উপজেলার সদরপাড়ার শাহা আলীর ছেলে মধু মন্ডল (৪৪), চরধুনট গ্রামের সেজাব উদ্দিনের ছেলে নুরুজ্জামান সেখ (৩৬) ও বথুয়াবাড়ি গ্রামের আজিবর রহমানের ছেলে মুনজু সেখ (৪০)।

ইউএনও অফিস সূত্রে জানা যায়, উপজেলা পরিষদের দ্বিতীয় ক্যাম্পাস এলাকায় দীর্ঘদিন ধরে মাদকসেবীদের আসর বসে। এছাড়া ওই এলাকায় ছিনতাই, চুরিসহ বিভিন্ন ধরণের অনৈতিক কর্মকান্ড সংঘঠিত হয়। তারই ধারাবাহিকতায় শনিবার দুপুরে ওই তিন ব্যক্তি সেখানে বসে মাদক সেবন করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালিয়ে মাদক সেবনকালে তাদের হাতেনাতে আটক করেন। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, ভ্রাম্যমাণ আদালতে দন্ডপ্রাপ্ত আসামিদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধুনটে ভ্রাম্যমাণ আদালতে তিন মাদকসেবীর কারাদন্ড

Update Time : ০৬:৩০:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫