১১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

ধুনটে অগ্নিকাণ্ডে বসতবাড়িসহ চারটি গরু ও দুইটি ছাগলের মৃত্যু

এম,এ রাশেদ: বগুড়ার ধুনটে বৈদ্যুতিক শর্ট সার্কিটে থেকে আগুন লেগে আনোয়ার হোসেন নামের এক কৃষকের ৪টি গরু ও ২টি ছাগলের মৃত্যু হয়েছে। এসময় গোয়াল ঘরের পাশের দিনমজুর নাসিম উদ্দিনের বসতবাড়িও পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার দিবাগত রাতে উপজেলার নিমগাছি ইউনিয়নের নাংলু গ্রামের এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কৃষক আনোয়ার হোসেনের প্রায় ৪ লাখ ও দিনমজুর নাসিম উদ্দিনের দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তাদের।

ক্ষতিগ্রস্ত কৃষক আনোয়ার হোসেন জানান, প্রতিদিনের মতো রবিবার সন্ধ্যা রাতে গরু ও ছাগল গোয়াল ঘরে রেখে তিনি নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। পরে রাত প্রায় ১২ টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাহিরে বের হলে তার গোয়াল ঘর থেকে আগুনের শিখা বের হতে দেখতে পান। পরে তিনি চিৎকারে দিলে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষণে গোয়ালে থাকা গবাদিপশু ও গোয়ালের পাশের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়।

নিমগাছি ইউপি চেয়ারম্যান মোছাঃ সোনিতা নাসরিন অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে আনোয়ার হোসেনের বাড়ির বিদ্যুৎ লাইনের সার্ভিস তার থেকে আগুনের সূত্রপাত ঘটে। গোয়াল ঘরে থাকা তার ৪টি গরু ২ টি ছাগল পুড়ে মারা যায়। এবং পাশের দিনমজুর নাসিম উদ্দিনের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

ধুনট ফায়ার সার্ভিসের টিম লিডার হামিদুল ইসলাম বলেন, এ অগ্নিকাণ্ডের ঘটনাটি তার জানা নেই। এবিষয়ে কেউ থাকে অবগত করেনি।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ধুনটে অগ্নিকাণ্ডে বসতবাড়িসহ চারটি গরু ও দুইটি ছাগলের মৃত্যু

Update Time : ০৬:২৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫