০২:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

গুজব প্রতিরোধে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হতে হবে- ডিসি হোসনা আফরোজা

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া জেলা প্রশাসক (যুগ্ম সচিব) হোসনা আফরোজা বলেছেন, একটি চক্র জুলাই আন্দোলনকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে। জুলাই আন্দোলন নির্দিষ্ট দাবি নিয়ে হয়েছে। গত ৫ আগস্টের পর বিভিন্ন সময় কিছু মানুষ দাবি দাওয়া নিয়ে রাস্তায় নেমেছিল। যারা দাবি আদায়ের জন্য মাঠে আন্দোলন করছে তাদের দাবি কতটুকু যৌক্তিক ছিল সেটা নিয়েও এখন প্রশ্ন উঠছে। স্থানীয় এলাকার উন্নয়ন ও গুজব প্রতিরোধে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হতে হবে। বিগত দিনে কিছু হলুদ সাংবাদিকরা গণমাধ্যমকে গুজবের হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে। গুজব প্রতিরোধে সাংবাদিকরা সত্য সংবাদ পরিবেশন ও সাধারণ মানুষের কাছে প্রকৃত ঘটনা উপস্থাপন করতে পাবে।

রবিবার (৪ মে) সকাল সাড়ে ১০টায় বগুড়া জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আঞ্চলিক তথ্য অফিস রাজশাহীর আয়োজনে বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণ ও গুজব প্রতিরোধে ভূমিকা শীর্ষক গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আঞ্চলিক তথ্য অফিস রাজশাহীর উপপ্রধান তথ্য অফিসার মোঃ তৌহিদুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মেজবাউল করিম।

এতে আরও বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন বগুড়া সভাপতি গনেশ দাস, বগুড়া প্রেসক্লাবের সদস্য সচিব সবুর শাহ্ লোটাস, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এসএম আবু সাঈদ, সিনিয়র সাংবাদিক মির্জা সেলিম রেজা, মহসিন আলী রাজু, আব্দুর রহিম বগড়া, আবুল কালাম আজাদ, রাহাত রিটু, শফিকুল ইসলাম শফিক, মমিনুর রশিদ তালুকদার শাহিন, টিএম মামুন, হাবিবুর রহমান আকন্দ।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

গুজব প্রতিরোধে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হতে হবে- ডিসি হোসনা আফরোজা

Update Time : ০৭:৩৭:১৭ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫