১২:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

বগুড়ায় ধান-চাল ও গম সংগ্রহের উদ্বোধন

শেরপুর নিউজ ডেস্ক: চলতি মৌসুমে বগুড়ায় অভ্যন্তরীণ বোরো ধান-চাল ও গম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় শহরের চকসুত্রাপুর জেলা খাদ্য বিভাগের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

জেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল কাবির খান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বোরো মৌসুমে ৪৯ টাকায় চাল ও ৩৬ টাকা কেজি দরে ধান কিনবে সরকার। সরকার যে ধান ও চালের দাম নির্ধারণ করেছেন আমরা আশা করছি এতে কৃষক উপকৃত হবেন। সেই সাথে মিল মালিকরাও স্বাচ্ছন্দ্যে তাদের উৎপাদিত চাল গুদামে সরবরাহ করতে পারবেন।

কৃষক এবং মিলার উভয়ে যাতে ন্যায্য মূল্য পায় সেদিক বিবেচনা করে সরকার ধান, চাল ও গমের মূল্য নির্ধারণ করে দিয়েছেন। কৃষক যাতে গুদামে ধান নিয়ে এসে হয়রানি না হয় সেটি স্থানীয় প্রশাসন, কৃষি ও খাদ্য বিভাগের কর্তকর্তাদের নিশ্চিত করতে হবে।

এসময় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াজেদ, জেলা সহকারি খাদ্য নিয়ন্ত্রক মোঃ ইউসুফ আলী, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন-উর-রশিদ, সদর এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আতিকুল ইসলাম, বেতগাড়ী এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান, নামুজা এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা নিত্য নন্দ পাল, জেলা চালকল মালিক সমিতির সভাপতি এটিএম আমিনুল হক, সদর উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন সরকার, কিবিরিয়া অটো মিলের স্বত্বাধিকারী গোলাম কিবরিয়া বাহার, তানভীর অটো মিলের স্বত্বাধিকারী কেতাউর রহমান, কৃষক রাসেল হোসাইন প্রমুখ।

এবার অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২৫ মৌসুমের আওতায় সররকারি প্রতি কেজি ধানের সংগ্রহ মূল্য ৩৬ টাকা, প্রতি কেজি সিদ্ধ চালের সংগ্রহ মূল্য ৪৯ টাকা, প্রতি কেজি আতপ চালের মূল্য ৪৮ টাকা ও গমের মূল্য প্রতি কজি ৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বগুড়া সদরে সিদ্ধ চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১১ হাজার ৬৭৮ মেট্রিকটন। ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬৩৬ মেট্রিকটন। ২৭ এপ্রিল থেকে ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় ধান-চাল ও গম সংগ্রহের উদ্বোধন

Update Time : ০৫:১০:২৮ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫