১১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিবগঞ্জে হুমকি উপেক্ষা করে সমাবেশ করলেন মান্না

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার শিবগঞ্জে  হুমকি উপেক্ষা করে সমাবেশ করলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। শুক্রবার উপজেলার শহীদ মুগ্ধ স্কয়ারে নাগরিক সমাবেশে মান্না বলেন, দেড় হাজার মানুষকে হত্যা করেও শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারেননি। ২০ দিনের আন্দোলনে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এ থেকে রাজনীতিবিদদের শিক্ষা নেওয়া উচিত। কেউ মন্দ কাজ করলে এমন পরিণতিই হবে।

মান্না বলেন, প্রশাসন জনগণের সেবক, অথচ থানা পুলিশ এখনও কোনো বিনিময় ছাড়া মামলা নেয় না। ২১ ফেব্রুয়ারি রাতে শিবগঞ্জে শহীদ মিনারে ফুল দিয়ে উপজেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক শহিদুল ইসলাম বাড়ি ফেরার সময় তাকে ছুরিকাঘাত করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় ওসি মামলা নেননি। অথচ অন্য একটি ঘটনায় নাগরিক ঐক্যের নেতাদের নামে মামলা নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘আমাকে শিবগঞ্জে আসতে দেওয়া হবে না এমন হুংকার দেওয়া হয়েছে। আমার বাড়ি শিবগঞ্জ, আমি এখানে এসেছি। আমি যদি হুংকার দিই, তাহলে এলাকায় ভূমিকম্প হবে।’ মান্না আরও বলেন, ‘দেশে সঠিক সময়ে নির্বাচন না হলে মার্শাল ল হবে। তাই সবাইকে ভেদাভেদ ভুলে জাতীয় স্বার্থে এক হয়ে কাজ করতে হবে।’

পৌর নাগরিক ঐক্যের সভাপতি রুহুল আমিনের পরিচালনায় ও তোফাজ্জল হোসেন তোফার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শিবগঞ্জে হুমকি উপেক্ষা করে সমাবেশ করলেন মান্না

Update Time : ০৮:১৩:২২ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫