শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শিবগঞ্জে হুমকি উপেক্ষা করে সমাবেশ করলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। শুক্রবার উপজেলার শহীদ মুগ্ধ স্কয়ারে নাগরিক সমাবেশে মান্না বলেন, দেড় হাজার মানুষকে হত্যা করেও শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারেননি। ২০ দিনের আন্দোলনে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এ থেকে রাজনীতিবিদদের শিক্ষা নেওয়া উচিত। কেউ মন্দ কাজ করলে এমন পরিণতিই হবে।
মান্না বলেন, প্রশাসন জনগণের সেবক, অথচ থানা পুলিশ এখনও কোনো বিনিময় ছাড়া মামলা নেয় না। ২১ ফেব্রুয়ারি রাতে শিবগঞ্জে শহীদ মিনারে ফুল দিয়ে উপজেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক শহিদুল ইসলাম বাড়ি ফেরার সময় তাকে ছুরিকাঘাত করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় ওসি মামলা নেননি। অথচ অন্য একটি ঘটনায় নাগরিক ঐক্যের নেতাদের নামে মামলা নেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘আমাকে শিবগঞ্জে আসতে দেওয়া হবে না এমন হুংকার দেওয়া হয়েছে। আমার বাড়ি শিবগঞ্জ, আমি এখানে এসেছি। আমি যদি হুংকার দিই, তাহলে এলাকায় ভূমিকম্প হবে।’ মান্না আরও বলেন, ‘দেশে সঠিক সময়ে নির্বাচন না হলে মার্শাল ল হবে। তাই সবাইকে ভেদাভেদ ভুলে জাতীয় স্বার্থে এক হয়ে কাজ করতে হবে।’
পৌর নাগরিক ঐক্যের সভাপতি রুহুল আমিনের পরিচালনায় ও তোফাজ্জল হোসেন তোফার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার।



Users Today : 95
Users Yesterday : 160
Users Last 7 days : 1505
Users Last 30 days : 7298
Users This Month : 3055
Users This Year : 11929
Total Users : 533249
Views Today : 158
Views Yesterday : 247
Views Last 7 days : 2210
Views Last 30 days : 11695
Views This Month : 4566
Views This Year : 19414
Total views : 809529
Who's Online : 1