০৩:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

যাত্রাবাড়ীতে পিকআপের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

শেরপুর নিউজ ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে রাস্তা পার হওয়ার সময় পিকআপ ভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন তাদের মেয়ে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে মাতুয়াইল সাদ্দাম মার্কেটের বিপরীত পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রুনা আক্তার ও তার স্বামী আব্দুল জব্বার। তাদের মেয়ে জুঁই আক্তার (১৪) গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতদের স্বজনরা জানান, তাদের বাসা রাজধানীর ডেমরা কোনাপাড়া এলাকায়। গ্রামের বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলায়।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান ইরফান গণমাধ্যমকে জানান, ‘সকালে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান রুনা আক্তার। পরে স্থানীয় হাসপাতালে মারা যান আব্দুল জব্বার।’

তিনি আরও জানান, দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এ বিষয়ে তদন্ত চলছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

যাত্রাবাড়ীতে পিকআপের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

Update Time : ১১:৪৩:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫