১২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

শাজাহানপুরে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মিজানুর রহমান মিলন, শাজাহানপুর( বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ মধ্যে পাড়া এলাকায় ইফতারের পূর্বে শান্তনা আক্তার (১৮) নামে এক কলেজ ছাএীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ ।

বুধবার (০৪ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে নিজ ভাড়া বাসার শয়নঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওয়াইএমসিএ স্কুলের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের ছাত্রী এবং উপজেলার চোপীনগর ইউনিয়নের কামারপাড়া পূর্বপাড়া গ্রামের মোঃ শফিকুল ইসলামের মেয়ে। পরিবারসহ রহিমাবাদ মধ্যপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে পাঠায়।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ তৌহিদুল ইসলাম কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে ।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শাজাহানপুরে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Update Time : ১০:৩৫:০৯ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬