০৮:২৮ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

সংসদ নির্বাচনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করেছে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৪ মার্চ) ইসির ওয়েবসাইটে পৃথকভাবে প্রতিটি কেন্দ্রের ভোটের বিস্তারিত ফলাফল উন্মুক্ত করা হয়। এতে সংশ্লিষ্ট কেন্দ্রের মোট ভোটার সংখ্যা, প্রদত্ত ভোট, প্রাপ্ত ভোট ও প্রার্থীদের ভোটের হিসাব তুলে ধরা হয়েছে।

গত ১৩ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর একই রাতে ওই ২৯৭টি আসনের গেজেট প্রকাশ করা হয়।
এর আগে, ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সারা দেশে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কার প্রশ্নে জাতীয় গণভোট অনুষ্ঠিত হয়। দেশব্যাপী ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে ২৯৭টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৯টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়লাভ করেছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সংসদ নির্বাচনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করেছে ইসি

Update Time : ০৬:৩৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬