০১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

বগুড়ায় বিপুল হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ায় হোটেল ম্যানেজার বিপুল হত্যাকান্ডের প্রধান আসামি জুম্মান কসাই (৪০)কে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় র‌্যাব-১২, বগুড়া ক্যাম্পের সদস্যরা তাকে শহরের চকযাদু রোডে সেলিম হোটেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে।
র‌্যাব সূত্র জানায়, গ্রেফতারের পর জুম্মান স্বীকার করেছে যে, চাঁদা দাবি করে না পেয়ে বিপুলকে সে ও তার সহযোগীরা ছুরিকাঘাতে তাকে হত্যা করেছে। জুম্মানকে গতকাল বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব সূত্র আরও জানায়, জুম্মান কসাইসহ কয়েকজন গত ১৭ ডিসেম্বর দুপুর আড়াইটার দিকে বগুড়া শহরতলীর মাটিডালি বিমান মোড় এলাকায় সানসাইন আবাসিক হোটেলের ম্যানেজার বিপুল মিয়াকে (৪২) ছুরিকাঘাত করে। এরপর তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাত সাড়ে ৯ টার দিকে বিপুল মারা যান।

নিহত বিপুল গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি বগুড়া শহরের মাটিডালী এলাকায় পরিবার নিয়ে বসবাস করে সানসাইন আবাসিক হোটেলে ম্যনেজার পদে চাকরি করতেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় বিপুল হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

Update Time : ০৮:২২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫