শেরপুর নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে খালার বাড়িতে যাওয়ার পথে ফিলিং স্টেশন থেকে গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারে আগুন লেগে চার বছরের শিশু জিহান ঘটনাস্থলেই পুড়ে মারা গেছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কর্ণগোপ এলাকায় রংধনু সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। মৃত্যুর খবর পেয়ে নিহতের স্বজনেরা ফিলিং স্টেশনে ভাঙচুর চালায়।
নিহত জিহান রূপগঞ্জের রূপসী এলাকার শরীফ আহমেদের ছেলে। নিহতের স্বজনেরা জানান, বিকেলে নিজ বাড়ি রূপসী থেকে শিশু জিহান তার মা ও মামার সঙ্গে প্রাইভেটকারে খালার বাড়ি নরসিংদীর উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে কর্ণগোপ এলাকায় রংধনু ফিলিং স্টেশনে প্রাইভেট কারে গ্যাস নিতে থামে। গ্যাস নেওয়ার সময় গাড়ির ভেতরে ছিল শিশু জিহান। তার মা ও মামা বাইরে ছিল। গ্যাস নেওয়ার সময় হঠাৎ গাড়িতে আগুন ধরে যায়। কিছু বুঝার আগেই পুরো গাড়িতে আগুন জ্বলে উঠে। ভেতরে থাকা শিশু জিহান পুড়ে ঘটনাস্থলেই মারা যায়।
আগুনে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজনেরা ফিলিং স্টেশনে ভাঙচুর চালায়। আগুন লাগার পরপরই পালিয়ে যায় ফিলিং স্টেশনের দায়িত্বরত কর্মচারীরা।
ভুলতা ফাড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, ফিলিং ষ্টেশনে গ্যাস নেয়ার সময় প্রাইভেটকারে আগুন লেগে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




Users Today : 240
Users Yesterday : 298
Users Last 7 days : 2113
Users Last 30 days : 9725
Users This Month : 4297
Users This Year : 4297
Total Users : 525617
Views Today : 420
Views Yesterday : 605
Views Last 7 days : 3695
Views Last 30 days : 16678
Views This Month : 7039
Views This Year : 7039
Total views : 797154
Who's Online : 4