শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুরে ব্যাটারিচালিত অটোর ধাক্কায় আব্দুল করিম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি খামারকান্দি ইউনিয়নের কাফুরা গ্রামের রমজান আলীর ছেলে।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৭ জুন) রাত ১০টার দিকে শেরপুর বাসস্ট্যান্ড এলাকায়। জানা গেছে, রাতে ব্যবসায়িক কাজ শেষে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন আব্দুল করিম। এ সময় একটি ব্যাটারিচালিত অটো তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থা অবনতি হলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আল আমিন জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 






















