০১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

হত্যা মামলায় ২ দিনের রিমান্ডে আইভী

শেরপুর নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সজল হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে দুই দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। একই আদালতে ফতুল্লার সাঈদ হত্যাচেষ্টা মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখায় পুলিশ। শুনানি শেষে আইভীর জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন আদালত।

বুধবার (১৮ জুন) নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাইনুদ্দীন কাদিরের আদালত এ আদেশ দেন।

এ তথ্য নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান ঢাকা পোস্টকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সজল হত্যা মামলায় আইভীকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ সময় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে ভার্চুয়ালি শুনানিতে যুক্ত ছিলেন সাবেক সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ২০ জুলাই বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা যান সজল মিয়া। তিনি একটি জুতার কারাখানায় কাজ করতেন। পরে সজল মিয়ার মা রুনা বেগম চলতি বছরের ১৬ মে ২১৬ জনের নামে হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় আসামি করা হয় সেলিনা হায়াৎ আইভীকে।

এর আগে, গত ৯ মে সকালে নারায়ণগঞ্জ নগরীর দেওভোগ এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার হন আইভী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের করা অন্তত ছয়টি মামলায় সাবেক এই সিটি মেয়রকে আসামি করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলায় ২ দিনের রিমান্ডে আইভী

Update Time : ০১:২৫:৪১ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫