০৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

শেরপুর অবৈধ মাটিকাটা দমনে এসিল্যান্ডের অভিযান লাখ টাকা জরিমানা

শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়া শেরপুর উপজেলার বিভিন্ন এলাকায় ফসলি জমি নষ্ট করে মাটি কাটার মহোৎসব শুরু করেছে মাটি দস্যুরা। মাটি দস্যুরা যে আগ্রাসন তৈরি করেছে তা গুড়িয়ে দিতে সোচ্চার হয়েছেন শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রেজাউল করিম।
শেরপুর থানা পুলিশ সঙ্গে নিয়ে, অবৈধ মাটিকাটা দমন করতে অভিযান এর ধারাবাহিকতায়, ১৩ ফেব্রুয়ারি বিকাল ৪ টায় ভবানীপুর ইউনিয়নের ছোনকা গ্রামের দক্ষিণ পাড়ায়, অবৈধ ভাবে মাটি কাটার দায়ে এবং রাস্তা ক্ষতি সাধনের অপরাধে, সহকারী কমিশনার (ভূমি) এস এম রেজাউল করিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভূমি দস্যুদের বিরুদ্ধে নিয়মিত মামলা সহ ১ লাখ টাকা জরিমানা করেন।

জানা যায়, ছোনকা গ্রামের মৃত ছোবের আলীর ছেলে নুর আলম তার ফসলে জমির মাটি কাটার জন্য, একই গ্রামের মোঃ খোইবার এবং মোঃ রুবেলের নিকট মাটি বিক্রি করে । তারা মাটি ক্রয় করে অবৈধভাবে মাটি খনন করে রাস্তার ক্ষতি সাধন করে আসছিল। সহকারী কমিশনার (ভূমি) এস এম রেজাউল করিম অবৈধ মাটি কাটার সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে জরিমানা সহ নিয়মিত মামলা দায়ের করেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) বলেন, “অবৈধভাবে মাটি কাটার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম রোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুর অবৈধ মাটিকাটা দমনে এসিল্যান্ডের অভিযান লাখ টাকা জরিমানা

Update Time : ০৮:৩০:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫