শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া আবাসিক হোটেলে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে নয় নারীসহ ১৬জনকে আটক করা হয়েছে। রবিবার দিবাগত রাত ১২টার দিকে শহরের মাটিডালী এলাকায় হোটেল ড্রিম প্যালেস থেকে তাদের আটক করে ডিবি পুলিশ। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া ডিসির ইন্সপেক্টর রাকিব হোসেন।
ডিবির এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে দিবাগত রাত ১২টার দিকে শহরের মাটিডালী এলাকায় হোটেল ড্রিম প্যালেসে অভিযান চালানো হয়৷ এসময় অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ১৬জনকে আটক করা হয়। আটকদের মধ্যে নয়জন নারী রয়েছেন। এদের বাড়ি বগুড়া, সিলেট, চট্রগ্রাম ও কুমিল্লা এলাকায়।
তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


Users Today : 58
Users Yesterday : 133
Users Last 7 days : 880
Users Last 30 days : 4933
Users This Month : 321
Users This Year : 13808
Total Users : 535127
Views Today : 113
Views Yesterday : 191
Views Last 7 days : 1420
Views Last 30 days : 7539
Views This Month : 504
Views This Year : 22387
Total views : 812502
Who's Online : 6