শেরপুর নিউজ ডেস্ক: চট্টগ্রামে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ আরও তিনজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৭টার দিকে নগরীর বলুয়ারদিঘী পাড় এলাকার জাফর সওদাগর কলোনিতে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস চট্টগ্রামের সহকারী পরিচালক এমডি আবদুল মালেক বলেন, ৬টা ৪২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে লামার বাজার ও নন্দনকানন থেকে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। তবে আগুন লাগার কারণ নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন জাগো নিউজকে বলেন, বলুয়ারদিঘীর অগ্নিকাণ্ডে হাসপাতালে আনা দুইজনকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক। এ ঘটনায় আহত আরও তিনজন চিকিৎসাধীন।


Users Today : 114
Users Yesterday : 133
Users Last 7 days : 936
Users Last 30 days : 4989
Users This Month : 376
Users This Year : 13863
Total Users : 535183
Views Today : 211
Views Yesterday : 191
Views Last 7 days : 1518
Views Last 30 days : 7637
Views This Month : 602
Views This Year : 22485
Total views : 812600
Who's Online : 1