০৪:২১ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

বগুড়ায় ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্র শিবিরের বিশাল শোভাযাত্রা

শেরপুর নিউজ ডেস্ক: দীর্ঘ একযুগ পর বগুড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও মুক্ত সমাবেশে ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাস থেকে হাজার হাজার নেতাকর্মীর বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।

এতে নেতৃত্ব দেন বগুড়া শহর ছাত্রশিবিরের সভাপতি রেজওয়ানুল ইসলাম। এদিন সংগঠনটির সাফল্যের কর্মকান্ড তুলে ধরে দাওয়াতি লিফলেট বিতরণ করেন নেতারা। সাতমাথা মুক্তমঞ্চে আয়োজিত সমাবেশে সঞ্চালনা করেন শহর শাখার সেক্রেটারি হাবিবুল্লাহ খন্দকার।

বক্তারা বলেন, রক্তের সাগর পাড়ি দিয়ে জালিমের কবল থেকে দেশকে স্বাধীন করে ছাত্র সমাজ। ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিল। মেধা, নৈতিকতা হারিয়ে গা ভাসিয়ে দেয় চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং মাদকের পক্ষে। শিক্ষাঙ্গনে ছিল না সুষ্ঠু পরিবেশ। এমন প্রেক্ষাপটে বিশৃঙ্খল ও দিশেহারা ছাত্র সমাজকে পথ দেখাতে আলোর মশাল নিয়ে সৎ দক্ষ দেশপ্রেমিক নেতৃত্বের বিকাশ ঘটিয়েছে ইসলামী ছাত্র শিবির। আরো উপস্থিত ছিলেন শহর ছাত্রশিবিরের সাবেক সভাপতি দেলাওয়ার হুসাইন সাঈদী, আবু হক হক্কানী প্রমুখ।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বগুড়ায় ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্র শিবিরের বিশাল শোভাযাত্রা

Update Time : ০৪:৫৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫