শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ায় ৫২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর বারইপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর নাম আল আমিন( ৩৬)। তিনি ওই এলাকার মমতাজ শেখের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক।
পুলিশের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫২ পিস ইয়াবাসহ আল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় আল আমিনের মাদক ব্যবসায়ী স্ত্রী শাপলা খাতুন কৌশলে পালিয়ে যান৷ তার বিরুদ্ধে পলাতক আসামি হিসেবে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আদালতে পাঠানো হয়েছে।
Bogura Sherpur Online News Paper