০৫:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

হামলা, ভাঙচুর ও লুটপাট প্রতিরোধে বগুড়া জেলা বিএনপি’র বিবৃতি

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক এড. কে এম হুমায়ুন কবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে-‘ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর কিছুসংখ্যক সুযোগসন্ধানী, সন্ত্রাসী, দুর্বৃত্ত বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, দখলবাজসহ চাঁদা দাবির মতো ঘটনা ঘটিয়ে ছাত্র-জনতার বিজয়কে নস্যাৎ করার অপচেষ্টায় লিপ্ত আছে।’

বগুড়া জেলা বিএনপি’র অধিনস্ত সকল ইউনিট ও অঙ্গদল এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ জনসাধারণকে প্রতিরোধ গড়ে তুলে, এরা যে দলেরই হোক তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করার আহবান জানিয়ে বিবৃতি দিয়েছেন বগুড়া জেলা বিএনপি’র সভাপতি ও পৌরসভার মেয়র মো. রেজাউল করিম বাদশা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, ‘সন্ত্রাসীদের মধ্যে বিএনপি, অঙ্গদল ও সহযোগী সংগঠনের যদি কেউ থাকে তাদেরকে তাৎক্ষণিক বহিস্কার করা হবে।’

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হামলা, ভাঙচুর ও লুটপাট প্রতিরোধে বগুড়া জেলা বিএনপি’র বিবৃতি

Update Time : ০৭:২৪:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪