শেরপুর নিউজ ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শুরু থেকেই শিক্ষার্থীদের সঙ্গে রাজপথে ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোশ্যাল মিডিয়ায় ও গণমাধ্যমে সোচ্চার ছিলেন স্বৈরশাসকের বিরুদ্ধে।
সোমবার (৫ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের পর থেকেই দেশব্যাপী থানাগুলোতে হামলা চলেছে। কর্মবিরতি নিয়েছে পুলিশ বাহিনী। আর ভেঙে পড়েছে আইন-শৃঙ্খলা।
এদিকে শহরজুড়ে চলছে ডাকাত আতঙ্ক। বেশ কিছু জায়গাতে সাধারণ মানুষই ডাকাত ধরছে। এমন যখন পরিস্থিতি সচেতন নাগরিক হিসেবে মাঝরাতে বঁটি হাতে দেখা গেল অভিনেত্রী বাঁধনকে। এ সময় তার সঙ্গে ছিলেন প্রতিবেশী মোহনা সুলতানা জুঁই।
বর্তমানে অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও কাজ শুরু করেছেন বাঁধন। প্রয়াত তারকা দম্পতি সোহেল চৌধুরী-পারভীন সুলতানা দিতির মেয়ে লামিয়া চৌধুরীর নির্মিতব্য ‘মেয়েদের গল্প’ সিনেমার নির্বাহী প্রযোজক তিনি। মুক্তির অপেক্ষায় রয়েছে বাঁধন অভিনীত ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমাটি।



Users Today : 105
Users Yesterday : 133
Users Last 7 days : 927
Users Last 30 days : 4980
Users This Month : 367
Users This Year : 13854
Total Users : 535174
Views Today : 185
Views Yesterday : 191
Views Last 7 days : 1492
Views Last 30 days : 7611
Views This Month : 576
Views This Year : 22459
Total views : 812574
Who's Online : 1