০৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বগুড়ায় নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

বগুড়ার গাবতলীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা মহিলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও মহিষাবান ইউনিয়ন পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিল্টন হোসাইনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) বিকালে তাঁদের গ্রেপ্তার করা হয়। গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হওয়া নাজমা আক্তার উপজেলার মহিষাবান ইউনিয়নের রানীরপাড়া গ্রামের আব্দুল ওহাবের স্ত্রী। তিনি উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। অপরদিকে মিল্টন হোসাইন (৪০) উপজেলার সোন্দাবাড়ী ভবের বাজার এলাকার আব্দুল মজিদের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।

পুলিশ জানায়, জাতীয়তাবাদী মহিলা দল নেত্রী সুরাইয়া জেরিন রনির দায়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গাবতলী মডেল থানার ওসি রাকিব হোসেন বলেন, মামলার পরিপ্রেক্ষিতে নাজমা আক্তার ও মিল্টন হোসাইনকে গ্রেপ্তার করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

বগুড়ায় নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

Update Time : ০৫:১৭:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬