০৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

গাবতলীতে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানি, গ্রেপ্তার ৫

বগুড়ার গাবতলীতে ইজিবাইক থামিয়ে এক গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ গাবতলী মডেল থানায় একটি মামলা দায়ের করার পর পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের তুলসীঘাট এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের মালিয়ানডাঙ্গা গ্রামের রাকিবুল হাসান শাকিল (২৬), রকি মিয়া (২৭), জিহাদ (২৪), ইমরান ইসলাম (২২) ও আলামিন (২৪)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী রিয়া মনি (২৩) বগুড়া সদর উপজেলার নাটাইপাড়া এলাকায় স্বামীর সঙ্গে ভাড়া বাসায় থাকেন। গত ২৭ সেপ্টেম্বর তিনি তাঁর সাত বছর বয়সী মেয়েকে নিয়ে গাবতলী উপজেলার চাকলা গ্রামে মায়ের বাড়িতে বেড়াতে যান। বিকেলে মেয়েকে মায়ের কাছে রেখে তিনি একা বের হন। প্রথমে ভ্যানে করে গাবতলী বাজার এবং পরে সিএনজিচালিত অটোরিকশায় সাবগ্রামে যান। সেখান থেকে একটি ইজিবাইক ভাড়া করে ঘোরার সময় বালিয়াদিঘী ইউনিয়নের তরনীহাট-কাইনচাগাড়ি ব্রিজের পূর্ব পাশে পাকা সড়কে পৌঁছালে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পাঁচ যুবক ইজিবাইকটির পথরোধ করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, ওই যুবকেরা গৃহবধূর পরিচয় জানতে চেয়ে জেরা করতে থাকেন। চলে যাওয়ার চেষ্টা করলে তাঁরা ইজিবাইকটি আটকে দেন। এ সময় ইজিবাইকচালক প্রতিবাদ করলে তাঁকে মারধর শুরু করেন অভিযুক্তরা। চালককে বাঁচাতে এগিয়ে গেলে গৃহবধূকেও মারধর করা হয়। একপর্যায়ে তাঁর পোশাক টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করা হয়। গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে থাকলে অভিযুক্তরা হুমকি দিয়ে পালিয়ে যান।

পরবর্তীতে ভুক্তভোগী নারী বাসায় ফিরে প্রাথমিক চিকিৎসা নেন এবং স্বামী বাড়ি ফিরলে বিষয়টি জানান। পরিবারের সঙ্গে আলোচনা করে তথ্য সংগ্রহের পর তিনি থানায় লিখিত এজাহার দেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

গাবতলীতে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানি, গ্রেপ্তার ৫

Update Time : ০৬:৫৪:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬