০৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, থাকছে নেট-মিটারিং সুবিধা

দেশে সৌরবিদ্যুতের ব্যবহার ও বিস্তার বাড়াতে নতুন আইন প্রণয়ন করেছে সরকার। বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন, ২০২৬-এ পাঁচ মেগাওয়াট পর্যন্ত সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের সুযোগ রাখা হয়েছে।

এসব প্রকল্প বাস্তবায়নে ওপেক্স (অপারেশনাল এক্সপেন্ডিচার) মডেলকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ মডেলে সার্ভিস প্রোভাইডার নিজস্ব অর্থায়নে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করবে।

অন্যদিকে, নিজস্ব তহবিল বা নিয়মিত আয় রয়েছে এমন প্রতিষ্ঠান ক্যাপেক্স মডেলেও সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে পারবে। জাতীয় সংসদে পাস হওয়া আইনটিতে রবিবার (২২ নভেম্বর) রাষ্ট্রপতি সম্মতি দেওয়ায় একই দিনে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় আইনটি প্রকাশ করা হয়।

আইনটি গত ১৯ অক্টোবর থেকে কার্যকর বলে গণ্য হবে। আইনে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, সরকারি কোম্পানি ও বাসাবাড়ির ছাদ, আঙিনা, ভবনসংলগ্ন পতিত জমি ও জলাশয়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের সুযোগ রাখা হয়েছে।

এর আওতায় সৌরচালিত সেচপাম্প, কোল্ড স্টোরেজ, বৈদ্যুতিক যানবাহনের (ইভি) চার্জিং স্টেশন, ভাসমান সৌরবিদ্যুৎ এবং কৃষিভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্পও অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে বৃহৎ ভূমিভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্প এ আইনের আওতায় পড়বে না।

এ ছাড়া আইনে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তি ও নির্বাচনের বিধান রাখা হয়েছে। উপযুক্ত কর্তৃপক্ষ জেলাভিত্তিক যোগ্য সার্ভিস প্রোভাইডারের তালিকা তৈরি করবে। তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে গ্রাহক প্রতিযোগিতার মাধ্যমে সেবা প্রদানকারী নির্বাচন করতে পারবেন। তবে গ্রাহক চাইলে সার্ভিস প্রোভাইডার ছাড়াও উন্মুক্ত দরপত্রের মাধ্যমে নির্বাচিত প্রতিষ্ঠানের সাহায্যে প্রকল্প বাস্তবায়ন করতে পারবেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, থাকছে নেট-মিটারিং সুবিধা

Update Time : ০৮:১২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬