০৫:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার

মিয়ানমার ২০১৭ সালে দেশটির সামরিক বাহিনীর ‌‌‘জাতিগত নিধন’ অভিযানের মাধ্যমে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে বলে ঐতিহাসিক এক রায় দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। জাতিসংঘের এই শীর্ষ আদালত বৃহস্পতিবার প্রথমবারের মতো কোনো রাষ্ট্রের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত করার অভিযোগে ওই রায় দিয়েছেন।

রায়ে আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া বলেছেন, ‌‌‘‘গণহত্যা অপরাধ প্রতিরোধ ও শাস্তি বিষয়ক সনদের আওতায় থাকা বাধ্যবাধকতা লঙ্ঘন করে মিয়ানমার উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে।’’

বহুল আলোচিত এই মামলার রায়ে ৯ জন বিচারপতি গণহত্যার রায়ের পক্ষে একমত হয়েছেন এবং ছয়জন এর বিপক্ষে ছিলেন। বিচারকরা গণহত্যা হিসেবে রায় দেওয়া ২০১৭ সালের নৃশংস দমন-পীড়নের পর সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীকে ক্ষতিপূরণ দিতে মিয়ানমারকে নির্দেশ দিয়েছেন।

ইউজি ইওয়াসাওয়া বলেছেন, ‘‘বাধ্যবাধকতা লঙ্ঘনের কারণে সৃষ্ট ক্ষতির জন্য রোহিঙ্গা জনগোষ্ঠী ও এর সদস্যদের ক্ষতিপূরণ দিতে মিয়ানমার বাধ্য… যতক্ষণ না পূর্বাবস্থায় ফিরিয়ে আনার মাধ্যমে সেই ক্ষতি পূরণ করা হয়।’’

মিয়ানমার রোহিঙ্গা জনগোষ্ঠীকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য বাধ্য বলে আইসিজে জানালেও সুনির্দিষ্ট কোনো পরিমাণ উল্লেখ করেননি। তবে ইউজি ইওয়াসাওয়া বলেন, ‘‘পূর্বাবস্থায় ফিরিয়ে আনার বিষয়টি ক্ষতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। যদিও ক্ষতিপূরণের পরিমাণ কিংবা পদ্ধতির প্রশ্নটি… বিচারপ্রক্রিয়ার পরবর্তী পর্যায়ে নির্ধারণ করা উচিত।’’

আন্তর্জাতিক বিচার আদালতের এই বিচারক বলেন, রায়ের দুই বছরের মধ্যে মিয়ানমারকে একটি প্রতিবেদন তৈরি করতে হবে। প্রতিবেদনে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীকে কীভাবে এই ক্ষতিপূরণ দেওয়া হবে কিংবা পূর্বাবস্থায় ফিরিয়ে আনার প্রক্রিয়া গ্রহণ করবে, সেই বিষয়ে বিস্তারিত তথ্য থাকবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার

Update Time : ০৫:০৪:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬