০৬:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

ধুনটে পৃথক অভিযানে ছয় আসামি গ্রেপ্তার

বগুড়ার ধুনটে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ছয় আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সাইবার সুরক্ষা আইনের মামলার একজন, ২০২০ সালের একটি মামলার চারজন এবং আদালতের সিআর মামলার একজন আসামি রয়েছেন।
‎
‎পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১৬ নভেম্বর ২০২৬) ধুনট থানা পুলিশের অভিযানে মো. সালমান সাঈদ ওরফে সামী (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের কমলপুর (ছয়ঘরিয়া) গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
‎
‎সালমান সাঈদ সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২৩(১)(ক), ২৫(১) ও ২৭ ধারায় দায়ের করা ধুনট থানার এফআইআর নং-১৩, জিআর নং-২১৬ মামলার আসামি। তাঁকে ধুনট পৌরসভার ধুনট হাইস্কুল মার্কেটের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।
‎
‎এদিকে, ২০২০ সালের ১ জুন দায়ের করা ধুনট থানার এফআইআর নং-২, জিআর নং-১০৯ মামলায় আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন—মো. নুরনবী ওরফে বজলুর, মো. রাসেল, মো. শাহীন এবং মো. হযরত আলী ওরফে আলীম ওরফে শাহা আলী। তাঁদের সবার বাড়ি ধুনট উপজেলার কুড়িগাঁতী গ্রামে। নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
‎
‎অন্যদিকে, ধুনট থানার সিআর নং-৩০৭সি/২৬ মামলায় শ্রী রাজ কুমার দাস নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার নাটাবাড়ী গ্রামের শ্রী রাম চন্দ্র দাসের ছেলে। তাঁকে নাটাবাড়ী বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
‎
‎এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, পৃথক মামলায় গ্রেপ্তার ছয় আসামিকে সোমবার সকালে থানা থেকে বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
‎
‎পুলিশের এ অভিযানে বিভিন্ন মামলার ছয়জন আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিন বন্ধ ঘোষণা

ধুনটে পৃথক অভিযানে ছয় আসামি গ্রেপ্তার

Update Time : ০৭:৩৭:৪২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬