০৮:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

তিন দিনের সফরে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

সোমবার পর্দা উঠছে জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ-৩১)। ভূ-মধ্যসাগরের তীরে তুরস্কের পর্যটননগরী আনতালিায় এক্সপো সেন্টারে এই সম্মেলন হচ্ছে।
এতে যোগ দিতে তুরস্ক সরকারের আমন্ত্রণে আগামীকাল মঙ্গলবার তিন দিনের সফরে তুরস্ক যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি ১১ নভেম্বর এবং ১২ নভেম্বর জলবায়ু সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নেবেন এবং সম্মেলনে দুইটি পৃথক পর্বে বক্তব্য দেবেন। একইসঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়াও সাইডলাইনে প্রধানমন্ত্রীর একাধিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে, আজ আলোচনা করে বিষয়টি চূড়ান্ত করা হতে পারে। সরকারের সংশ্লিষ্ট সূত্র ও প্রধামন্ত্রীর কার্যালয় থেকে এসব জানা গেছে।

জানা গেছে, এবার জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনে (কপ-৩১) অনুদানভিত্তিক পর্যাপ্ত অর্থায়ন এবং জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবেলায় উন্নত বিশ্বের কাছে কার্যকর ও সহজলভ্য আর্থিক ও প্রযুক্তিগত সহায়তার দাবি জানাবে বাংলাদেশ।

এ বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে ঋণের বোঝা না বাড়িয়ে অনুদান বৃদ্ধি করা জরুরি। বিশেষ করে উপকূল, হাওর, চর ও খরাপ্রবণ অঞ্চলের নিরাপত্তা, আগাম সতর্কীকরণ এবং স্থানীয় পরিচালিত অভিযোজনে বৈশ্বিক সহায়তা প্রয়োজন।

এ ছাড়া ক্ষয়ক্ষতি তহবিল থেকে অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি বাস্তুচ্যুতি ও জীবিকা হারানোর মতো অ-অর্থনৈতিক ক্ষতি মোকাবেলায় সহজলভ্য অনুদানের দাবি জানানো হবে।
উষ্ণতা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার তাগিদ দিয়ে মিন্টু বলেন, এক্ষেত্রে প্রধান কার্বন নির্গমনকারী উন্নত দেশগুলোকে এগিয়ে আসতে হবে। কৃষি, শিল্প ও জ্বালানি খাতের পরিবেশবান্ধব রূপান্তরের ব্যয় নিশ্চিতের পাশাপাশি শ্রমিকদের অধিকার এবং নারী ও যুবদের কর্মসংস্থান সুরক্ষা জোরদার করার আহ্বান জানানো হবে।

আবদুল আউয়াল মিন্টু বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ঘূর্ণিঝড়, বন্যা, লবণাক্ততা, খরা ও তাপপ্রবাহ মানুষের জীবন ও জীবিকাকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলছে। বাংলাদেশ এ সম্মেলনে ঝুঁকিপূর্ণ মানুষের সুরক্ষা, জলবায়ু ন্যায়বিচার এবং জাতীয় পরিকল্পনা বাস্তবায়নে অর্থায়ন ও প্রযুক্তি সহায়তাকে অগ্রাধিকার দেবে।

পরিবেশবিদ ও বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ভয়াবহ অভিঘাত থেকে পৃথিবীকে রক্ষা, বিপন্ন মানবতার ভবিষ্যৎ সুরক্ষা এবং জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে বিশ্বের শীর্ষ নেতারা এবার একত্রিত হচ্ছেন। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে এবারের সম্মেলনে বাংলাদেশের উপস্থিতি ও অবস্থান অত্যন্ত গুরুত্ব বহন করছে।

তুরস্কের পর্যটন নগরী আনতালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ-৩১ আজ সোমবার থেকে শুরু হবে। আগামী ২০ নভেম্বর পর্যন্ত এ সম্মেলন চলবে। জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ফ্রেমওয়ার্ক কনভেনশনের (ইউএনএফসিসিসি) অধীন অনুষ্ঠিত ‘কনফারেন্স অব দ্য পার্টিস’ বা ‘কপ’ (সিওপ) সম্মেলন বৈশ্বিক জলবায়ু কূটনীতির সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। এবারের জলবায়ু সম্মেলনের লক্ষ্য- ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক বিদ্যুতায়ন ৩৫ শতাংশে উন্নীত করা। মিথেন গ্যাসের নিঃসরণ হ্রাস করা। ভবন নির্মাণ খাতে শক্তির ব্যবহার ২৫ শতাংশ কমানো এবং প্যারিস চুক্তির অধীনে উন্নয়নশীল দেশগুলোর জন্য ক্ষতিপূরণ ও জলবায়ু অর্থায়ন বাড়ানো।

জানা গেছে, তুরস্ক সরকারের আমন্ত্রণে বিশ্ব জলবায়ু সম্মেলনর উচ্চ পর্যায়ের অধিবেশনে যোগ দিতে কাল মঙ্গলবার তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। সকাল ৭টা ২৫ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তিনি ও তার সফরসঙ্গীরা রওয়ানা হবেন। বিকেলে ইস্তান্বুল বিমানবন্দরে পৌঁছানোর পর কিছুক্ষণ ট্রানজিটে থাকবেন। পরে অভ্যন্তরীণ ফ্লাইটে আনতালিয়ার উদ্দেশ্যে রওয়ানা হবেন। এবার প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরে সফরসঙ্গী হিসেবে থাকছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক অধ্যাপক ড. সোহাগ আওয়াল, প্রেস সচিব সালেহ শিবলী ও উপপ্রেস সচিব হাসান শিপলুসহ একটি ছোট প্রতিনিধিদল। সফর শেষে আগামী ১২ নভেম্বর বিকেলে প্রধানমন্ত্রীর দেশের উদ্দেশে রওয়ানা হওয়ার কথা রয়েছে।

জানতে চাইলে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু কালের কণ্ঠকে বলেন, তুরস্ক সরকারের আমন্ত্রণে বিশ্ব জলবায়ু সম্মেলনে উচ্চ পর্যায়ের অধিবেশনে অংশ নিতে প্রধানমন্ত্রী তুরস্ক যাবেন। আগামীকাল তাঁরা তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।’

জানা গেছ, ২০১৫ সালে প্যারিস জলবায়ু চুক্তি স্বাক্ষরের পর থেকেই এর লক্ষ্যমাত্রা পূরণের অন্যতম প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে বিশ্ব জলবায়ু সম্মেলন বা কপ। প্রশান্ত মহাসাগরের জলবায়ুগত পরিস্থিতি বা এল-নিনোর প্রভাবে যখন প্রকৃতির রুক্ষ ও অশান্ত রূপ দেখছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত, তখন বছর ঘুরে তুরস্কের পর্যটননগরী ও ঐতিহাসিক শহর আনতালিয়ায় শুরু হচ্ছে কপের ৩১তম আসর। এবার সম্মেলনটিকে বেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন পরিবেশ ও জলবায়ুবিদরা। বিশেষ করে ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক বিদ্যুতায়ন ৩৫ শতাংশে উন্নীতকরণ অর্থাৎ বিশ্বের মোট জ্বালানির ৩৫ শতাংশ বিদ্যুৎ থেকে মেটানো, মিথেন গ্যাসের নিঃসরণ হ্রাস এবং ভবন নির্মাণ খাতে শক্তির ব্যবহার ২৫ শতাংশে কমানোর মতো কিছু এজেন্ডা নিয়ে আলোচনা করবেন প্রতিনিধিরা।

জানা যায়, প্যারিস চুক্তির ধারাবাহিকতায় বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি শিল্পায়ন-পূর্ব যুগের তুলনায় ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা অর্জনে বর্তমান বৈশ্বিক প্রচেষ্টা এখনো পর্যালোচনার দাবি রাখে। বিগত বিভিন্ন কপ সম্মেলনে জলবায়ু অর্থায়ন, কার্বন নির্গমন হ্রাস এবং সবুজ প্রযুক্তি হস্তান্তরের একাধিক আশ্বাস দেওয়া হলেও বাস্তবায়নের গতি ছিল ধীর। ফলে এবারের কপ-৩১ ঘিরে বিশ্ববাসীর প্রধান দাবি—আলোচনা যেন শুধু মুখের আশ্বাসে আটকে না থেকে সরাসরি কার্যকর সিদ্ধান্তে রূপ নেয়।

এবারের কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের প্রত্যাশাও অনেক। কেননা, ভৌগোলিক ও পরিবেশগত কারণে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের চরম ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের মতো নিচু ও উপকূলীয় দেশগুলো। সে কারণে এই সম্মেলন ঘিরে বাংলাদেশের প্রধান দাবি ও প্রত্যাশার মধ্যে রয়েছে- লস অ্যান্ড ড্যামেজ ফান্ড কার্যকরকরণ তথা খরা, বন্যা, ঘূর্ণিঝড় ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে সৃষ্ট অপূরণীয় ক্ষতির ক্ষতিপূরণ পেতে ‘লস অ্যান্ড ড্যামেজ’ ফান্ড দ্রুত চালুর জোর দাবি জানানো। সহজলভ্য জলবায়ু অর্থায়ন তথা উন্নয়নশীল দেশগুলোর পরিবেশবান্ধব প্রযুক্তি গ্রহণ ও জলবায়ু-সহনশীল অবকাঠামো নির্মাণের জন্য ঋণ নয়, বরং অনুদানভিত্তিক সহজলভ্য অর্থায়ন নিশ্চিত করা। অভিযোজন তহবিল বৃদ্ধি তথা জলবায়ু পরিবর্তনের অভিঘাতের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য বৈশ্বিক অভিযোজন ফান্ডের বরাদ্দ দ্বিগুণ করার দাবি তুলে ধরা।

সম্প্রতি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ বলেছেন, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট দপ্তরের মতামতের ভিত্তিতে বাংলাদেশের শক্তিশালী অবস্থানপত্র তৈরি করা হয়েছে। বাংলাদেশ প্রতিনিধিদল এলডিসি, জি-৭৭ এবং সমমনা দেশগুলোর সাথে সমন্বয় করে কাজ করবে।

তিনি জানান, সম্মেলনস্থলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ১০০ বর্গমিটারের একটি মূল প্যাভিলিয়ন এবং আলাদা একটি জুট প্যাভিলিয়ন স্থাপন করা হবে, যা বাংলাদেশের অভিযোজন অভিজ্ঞতা ও জলবায়ু সংক্রান্ত উদ্যোগ আন্তর্জাতিক পরিমন্ডলে তুলে ধরতে ভূমিকা রাখবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৮ নভেম্বর বিএনপি’র র‍্যালি

তিন দিনের সফরে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

Update Time : ০৪:৪৮:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬