০৪:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

বগুড়া মহানগরে যুবক নিরবকে অস্ত্র দিয়ে কুপিয়েছে সন্ত্রাসীরা

বগুড়া মহানগরের সেউজগাড়ী এলাকায় সন্ত্রাসীরা নিরব (২৮) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হযেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নিরব সেউজগাড়ী আমতলা এলাকায় একটি হোটেলের পিছনে গলিতে বসেছিলেন। এসময় ১০-১২ জন সন্ত্রাসী এসে নিরবের উপর হামলা চালায়। তারা তাকে রামদা ও চাপাতিসহ বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায়। তাকে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কোপানো হয়। এতে তিনি গুরুতর আহত হন।

এরপর লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করে দেন। তিনি সেউজগাড়ী এলাকার ফরিদুল ইসলাম লিটনের ছেলে। চিকিৎসকরা জানান তার অবস্থা আশংকাজনক।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম আলী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পূর্ব শত্রতার জের হিসাবে সন্ত্রাসীরা তার উপর এই হামলা করেছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। জড়িতদের সনাক্তের জন্য এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ব্যবস্থা নেয়া হবে। সেইসাথে হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

আমার কপালে সারাজীবন ঝামেলাই লেখা : পরীমনি

বগুড়া মহানগরে যুবক নিরবকে অস্ত্র দিয়ে কুপিয়েছে সন্ত্রাসীরা

Update Time : ০৬:৪০:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬