০৪:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

বিভাজনের মানসিকতার কারণে নানা সমস্যা তৈরি হয়: ত্রিবেদী

পূজায় হাই কমিশনার হিসেবে আসিনি, এসেছি পরিবারের সদস্য হিসেবে পূজার আনন্দ ভাগাভাগি করতে। মন্ত্রী আজ আছে, কাল নেই; হাই কমিশনার আজ আছে, কাল নেই। কিন্তু পরিবারের যে লোকেরা আছে, সবসময় থাকে।

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী মহানবমীর অনুষ্ঠানে বলেন, ‘সব মানুষের জাত একই। যখন এই ভাবনা-চিন্তা মানুষের মাথায় আসবে, কোনো সমস্যাই থাকে না। আমাদের সমস্যা হয় যখন আমরা ভাগাভাগি করে দিই। মানসিকভাবে যদি আপনি ভাগাভাগি না করেন, তাহলে এ পৃথিবীটার খুব ভালো হবে।’

মঙ্গলবার (২০ অক্টোবর) ঢাকার উত্তরা সার্বজনীন পূজা কমিটির মণ্ডপ পরিদর্শনকালে তিনি বলেন, বিভাজনের মানসিকতার কারণে পৃথিবীতে নানা সমস্যা তৈরি হয়।

তিনি বলেন, ‘পূজায় হাই কমিশনার হিসেবে আসিনি, এসেছি পরিবারের সদস্য হিসেবে পূজার আনন্দ ভাগাভাগি করতে। মন্ত্রী আজ আছে, কাল নেই; হাই কমিশনার আজ আছে, কাল নেই। কিন্তু পরিবারের যে লোকেরা আছে, সবসময় থাকে। তাহলে আগামী দিনে, কিছু বছর পরে যখন আমি দেশে ফিরে যাব, তারপর যখন এখানটায় আসব, আশা করি একটা পরিবারের সদস্য হিসেবে আমাকে স্বীকার করবেন।’

‘মায়ের কাছে’ নিজের প্রত্যাশা তুলে ধরে ত্রিবেদী বলেন, ‘সবাই যেন ভালো থাকে। আমাদের ছোট বাচ্চারা, ওদের শিক্ষা ভালো হোক, ওদের আচরণটা ভালো হোক, আর ওদের স্বাস্থ্যটা ভালো হোক।’

তিনি বলেন, ‘সত্যি খুবই ভালো লাগছে। আজকে মহানবমী, আগামীকাল বিজয়া। আর বিজয়া মানে কী? পুজো তো হয়, বিজয়ার গ্রিটিংসও হয়, কোলাকুলি হয়, সবকিছু হয়। কিন্তু আমাদের নিজস্বকে বিজয় করতে হবে। যতক্ষণ আমরা নিজেকে বিজয় না করি, ততক্ষণ আমরা বিজয়া কিসের জন্য হচ্ছে, ওইটা বুঝতে পারব না।’

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

আমার কপালে সারাজীবন ঝামেলাই লেখা : পরীমনি

বিভাজনের মানসিকতার কারণে নানা সমস্যা তৈরি হয়: ত্রিবেদী

Update Time : ০৭:৩২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬