০৪:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সরকারই ইচ্ছা করে আ.লীগকে দেশে ঢোকার পথ করে দিচ্ছে-মিয়া গোলাম পরওয়ার

সরকার একদলীয় কর্তৃত্ব খাটিয়ে নিজেরাই ফ্যাসিবাদকে ফিরে আসার সুযোগ করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, বিরোধী দলের আন্দোলন উপেক্ষা করে সরকার অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। এ পথ দিয়ে তারাই ইচ্ছা করে আওয়ামী লীগকে দেশে ঢোকার পথ করে দিচ্ছে।

গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সরকারি দল ও বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় বরাদ্দের বৈষম্যের অভিযোগ তুলে গোলাম পরওয়ার বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বিএনপির সংসদ সদস্যরা কোটি কোটি টাকা বরাদ্দ পাচ্ছেন। বিরোধী দল এ নিয়ে কথা বললে অন্য খাত থেকে সামান্য বরাদ্দ দেওয়া হয়। বাচ্চারা কান্নাকাটি করলে যেমন চকোলেট দেওয়া হয়, বিরোধী দলকেও তেমন চকোলেট দিয়ে খুশি করা হচ্ছে, আর সরকারি দল বিরিয়ানি খাচ্ছে।

তিনি বলেন, সরকার রাষ্ট্র, সরকার ও সরকারি দল এই তিনটি বিষয়কে গুলিয়ে ফেলছে। সরকারের অপকর্মের বিরোধিতা করলেই সেটিকে রাষ্ট্রের বিরোধিতা বলা হচ্ছে। দলীয়করণ, ব্যর্থতা ও দুর্নীতি আড়াল করতে সরকার বিরোধী দলের ওপর দায় চাপানোর চেষ্টা করছে। গত কয়েক মাসে তিন মন্ত্রী ও এক সংসদ সদস্য বিদায় নেওয়ায় সরকারের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, আবদুল হালিম ও এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন ও মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ এবং ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমানসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

আমার কপালে সারাজীবন ঝামেলাই লেখা : পরীমনি

সরকারই ইচ্ছা করে আ.লীগকে দেশে ঢোকার পথ করে দিচ্ছে-মিয়া গোলাম পরওয়ার

Update Time : ০৭:৪৩:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬